বিনোদন প্রতিবেদক:
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ছিল গত মাসে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনে ধুতি পরে নেচে ফের আলোচনায় আসেন। এবার সহশিল্পী শরিফুল রাজের জন্য কেক কেটেছেন পরীমনি।
আজ ১৮ নভেম্বর ‘ন ডরাই’ খ্যাত অভিনেতা শরিফুল রাজের জন্মদিন। বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন পরীমনি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।
এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।
আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।
পরীমনি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
Leave a Reply