শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকার চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে : মির্জা ফখরুল

সরকার চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলে তাকে (খালেদা জিয়া) মুক্তি দিতে পারে। সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারে। সরকার চাইলে পুরোপুরি মুক্ত করে দিতে পারে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে এনপিপি।

তিনি বলেন, খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। একজন নেত্রী যিনি দুই শিশুপুত্র নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর কারাগারে ছিলেন। তিনি উড়ে এসে জুড়ে বসেননি। দীর্ঘ নয় বছর জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য।
তিনি বলেন, দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে, আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে, মুক্ত করতে হবে। ভিত্তিহীন মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। যে টাকার কথা তারা বলেছে, যে টাকার মামলায় নেত্রীর সাজা হয়েছে, সেই টাকা এখন ব্যাংকে তিনগুণ, চারগুণ হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ, অহংকার এবং দাম্ভিকতার কারণে আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে এভাবে কারাগারে রাখা হয়েছে। কারণ তারা জানে যদি খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হতেন।

তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতাকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে, মুক্ত করতে হবে। তার সঙ্গে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে জড়িয়ে আছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com