শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্বিতীয় বিয়ে-সংসারসহ জীবন নিয়ে যা বললেন অভিনেত্রী শখ

দ্বিতীয় বিয়ে-সংসারসহ জীবন নিয়ে যা বললেন অভিনেত্রী শখ

বিনোদন প্রতিবেদক:

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। দেশের বিজ্ঞাপন, নাট্য জগতে জনপ্রিয় মুখ তিনি। এক সময় তার বিজ্ঞাপন শোভা পেত দেশজুড়ে। নিয়মিত ছিলেন মিডিয়া অঙ্গনে। কিন্তু এখন মিডিয়া জগত থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি সন্তানের মা হয়েছেন শখ। তার জীবনের নানা বাঁকের গল্প নিয়ে এবার হাজির হন মিডিয়ার সামনে।
১৫ নভেম্বর জাগো এফএমে লাইভ সাক্ষাৎকারে অংশ নেন অভিনেত্রী। সেখানেই ব্যক্তিগত জীবনসহ বন্ধুত্ব-প্রেম, বিয়ে বিচ্ছেদ, সংসার ও অভিনয় নিয়ে অনেক কথা বলেন তিনি।

সাক্ষাৎকারের প্রথম দিকে নিজের ক্যারিয়ার এবং জনপ্রিয় ওয়ে ওঠার বিষয়ে শখ বলেন, আমরা যে সময়ে কাজ শুরু করি, তখন কাজের পরিবেশটা ভিন্ন ছিল। আমরা কোনো প্ল্যাটফর্ম থেকে আসি নাই। তখন কাজের প্রতিযোগিতা ছিল আলাদা। কাজ দিয়ে যুদ্ধ করে আগাতে হতো। এখন যেমন প্ল্যাটফর্ম দিয়ে আসলে পেছন থেকে একটা ব্যাকআপ পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে ওই সাপোর্টটা ছিল না। আমরা একদম নিজে নিজেই কাজ করে এসেছি।

ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, আমার ক্যারিয়ারের কঠিন সময় ছিল ২০১০-১১ সাল। তখন আমি ধুমছে কাজ শুরু করেছি। ফ্যামিলি বেশ সাহায্য করেছিল। বাবার হেল্প পেতাম সব সময়।

নিজের অভিনয়কালে গুরুত্বপূর্ণ সময়ের বিষয়ে শখ বলেন, আমার অভিনয়ের টার্নিং পয়েন্ট ছিল ‘সিকান্দার বক্স’। এখানে ডিরেক্টর সাগর জাহান, আর মোশাররফ ভাই অনেক সাহায্য করেছেন। আসলে ‘সিকান্দার বক্স’ থেকেই অভিনয়ে ভালো হওয়া শুরু আমার। মোশাররফ ভাই, প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝিয়ে দিতেন। বলতেন, ‘শখ তুই এটা এভাবে বল, এভাবে কর।’

অভিনয়ের আগের জীবন এবং পরবর্তী জীবন প্রসঙ্গে তিনি বলেন, আগে কলেজের বন্ধুরা ‘তুই তুই’ করে বলতো। এখন ‘তুমি’ করে বলে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে বলে জানান এ অভিনেত্রী।

তবে শখ জানান, এখনো আগের মতো রিকশায় ঘুরা, ফুচকা খাওয়া এসব উপভোগ করেন। মাঝেমধ্যে স্বামীকে নিয়ে বাইরেও ঘুরতে যান।

অন্যান্য তারকাদের সঙ্গে সম্পর্ক কেমন রয়েছে- এ প্রশ্নে তিনি বলেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে।

সম্প্রতি ইমনের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে শখ বলেন, তার সঙ্গে প্রায় কথা হয়। সে খোঁজখবর নেয়। ও জানতো না আমি যে প্রেগন্যান্ট ছিলাম। একদিন আমাকে নক করেছিল, একটা টিভিসিতে কাজের জন্য। তারপরই তাকে বিষয়টি বললাম। সজলের সঙ্গেও আমার কথা হয়। লাস্ট সাকরাইন উৎসবের সময় তার সঙ্গে দেখা হয়েছিল। নায়িকা সারিকার সঙ্গেও দেখা হয়েছে বলে জানান তিনি।

‘সুখে’র সংজ্ঞা জানতে চাওয়া হলে শখ বলেন, সুখের সংজ্ঞা খুবই সিম্পল। মানুষের চাহিদা যতো কম, যতো অল্পতে সন্তুষ্ট থাকা যায়। ততোই সুখ।

সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার বিষয়ে বলেন, সঠিক সঙ্গী খুঁজে পাওয়া আসলে কঠিন। মানুষকে কখনো পুরোপুরি চেনা যায় না। এটা সত্য কথা। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনো একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। আমাদের সময় কঠিন ছিল। কারণ অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া। তবে একসময় সঠিক মানুষ বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।

নিজের জীবনের ভুলগুলোর বিষয়ে আক্ষেপ নেই বলে জানান শখ। বলেন, কারণ মানুষ জীবনের ভুল থেকে শেখে। আমি লাইফের প্রত্যেকটা ভুল থেকে শিখেছি।

সম্পর্ক গড়া, তারপর বিয়ে ভাঙা এসব বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় কি না- এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, আগে এটা ছিল। কিন্তু এখন নেই। মানুষ এখন বিষয়টা অনেক খোলাখুলিভাবে নিচ্ছে। কারণ জোর করে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার থেকে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।

মডেল ও অভিনেতা নিলয়ের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে শখ জানান, তার পরিবার এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে।

তিনি বলেন, কারণ এটার পেছনে আমারও কোনো ভুল ছিল না। বোঝাপড়া হয়নি। আমরা পারিবারিভাবে সিদ্ধান্ত নিয়েছি। বোঝাপড়া হয়নি বলেই দাম্পত্যে ইতি টেনেছি।

নিলয়ের সঙ্গে সৌদি আরব যাওয়ার প্রসঙ্গে বলেন, ২০১৬ সালের শেষ কি ২০১৭ এর শুরুর দিকে ওমরাহ হজে গিয়েছিলাম। আসলে ওমরাহটা মানুষের জীবনকে চেঞ্জ করে দেয়। এটা এমন একটা ফিলিং যা বলে বোঝাতে পারবো না। ওখানে যারা যায় তারাই বলতে পারবে। একটা অন্যরকম শান্তি সেখানে।

এদিকে নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর জনকে জীবন সঙ্গী করেন শখ। জনের সঙ্গে কীভাবে পরিচয় হলো- এমন প্রশ্নে তিনি বলেন, একটি ফটোশুটে তার সঙ্গে পরিচয়। ওর সঙ্গে প্রেম করার সময় হয়নি। সে একদিন সরাসরি আম্মুকে ফোন দিল। ওই দিনই সে আম্মুকে বললো, আমি শখকে পছন্দ করি। আমি তাকে বিয়ে করতে চাই। আম্মুও বললো আচ্ছা দেখি। এরপর দুই ফ্যামিলির সিদ্ধান্তে সরাসরি বিয়ে হয়। করোনার সময় বিয়ে হয় ঘরোয়াভাবে। তখন অনেকে বলেছিল, আমি না কি গোপনে বিয়ে করেছি। কিন্তু গোপন করার কিছু নেই। তখন ফেসবুক হ্যাকড ছিল। কারো সঙ্গে তেমন যোগাযোগ করার সুযোগ হয়নি।

জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে শখ বলেন, আমি এখনো বাবা-মায়ের পরামর্শ নেই। আমার এখন স্বামী আছে তার পরামর্শ নেই। কোনো কাজের আগে আমি এখনো ওর কাছে জিজ্ঞেস করি। সব সময় পরিবারের কথা শুনি।

পুনরায় মিডিয়াতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন আনিকা কবির শখ। তবে বর্তমানে পরিবার ও সন্তানকে সময় দিতে চান। এরপর কাজ শুরু করতে চান পর্যায়ক্রমে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com