শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রুতি ঘনিষ্ঠ বন্ধুই এখন প্রেমিক

শ্রুতি ঘনিষ্ঠ বন্ধুই এখন প্রেমিক

বিনোদন ডেস্ক:

ফাইল ছবি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। দক্ষিণী ইন্ডাস্ট্রি ছাড়িয়ে তিনি অভিনয় করেছেন বলিউডেও। নিজের কাজ নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা কম হয়নি তার। অনেকবারই তার প্রেমের গুঞ্জন উঠেছে।
বেশ আগে মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। গত বছরের শুরুতে বিচ্ছেদ হয় তাদের। কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছিল, দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি হাসান। শুধু তাই নয়, তারা বিয়েও করেছেন!

এ গুঞ্জন যখন জোরালোভাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেন ‘গাব্বার সিং’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু প্রেমের কথা স্বীকার করেননি। বরং শান্তনু তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেই মন্তব্য করেন!

অবশেষে শ্রুতি স্বীকার করলেন সেই ঘনিষ্ঠ বন্ধু শান্তনুই তার প্রেমিক। অভিনেত্রী মন্দিরা বেদীর ‘দ্য লাভ লাফ লাইভ’ শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শ্রুতি হাসান। আর এ সময় শান্তনুর সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেন তিনি।

প্রেমের সম্পর্কের খবর লুকানোর কারণ ব্যাখ্যা করে শ্রুতি হাসান বলেন- আমি অতীতে অনেক কিছুই গোপন করেছি। ব্যক্তিগত বিষয় গোপন রাখতেই পছন্দ করি। আমি দীর্ঘ সময় ধরে একা, এ বিষয়টি বোঝানোর জন্য বলতে পছন্দ করি ‘ও মাই গড, আই অ্যাম টোটালি সিঙ্গেল।’ কারণ মানুষের কাছে আপনাকে কাঙ্ক্ষিত হিসেবে উপস্থাপন করতে হবে। এক পর্যায়ে আমার মনে হলো সম্পর্কের কথা লুকিয়ে রাখাটা আমার সঙ্গীর জন্য অসম্মাজনক।

শান্তনু হাজারিকা শ্রুতির সেরা বন্ধু। তা জানিয়ে এই অভিনেত্রী বলে, শান্তনু হাজারিকা আমার বেস্ট ফ্রেন্ড। সে খুব মেধাবী একজন শিল্পী। আমাদের সংবেদনশীলতা, শিল্প, মিউজিক, সিনেমার মতো অনেক বিষয়ে মিল রয়েছে। আমি তার সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আমি তাকে সম্মান করি।

মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন আড়ালে ছিলেন শ্রুতি। পরবর্তী সময়ে প্লাস্টিক সার্জারি করে খবরে আসেন তিনি। সেই কথা স্বীকারও করেন এই অভিনেত্রী। জানা যায়, নাকে সার্জারি করিয়েছেন। তবে শ্রুতি জানিয়েছেন, প্লাস্টিক সার্জারি করিয়েছেন তাই বলে তিনি এর প্রচার করছেন না।

শ্রুতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাবাম’। এতে তার সহশিল্পী বিজয় সেতুপতি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com