শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা’, নুসরাতের সহবাস সঙ্গী

‘শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা’, নুসরাতের সহবাস সঙ্গী

বিনোদন ডেস্ক:

ফাইল ছবি

বিচ্ছেদ আগেই হয়েছিল। বুধবার আইনিভাবে নুসরাত জাহানের সঙ্গে নিখিল জৈনের সমস্তরকম সম্পর্ক ছিন্ন হলো। ঘোষণার পরই সেলিব্রেশনে মাতেন নিখিল। জন্মদিনের সেই সেলিব্রেশনের মাঝেই আবার ছবি পোস্ট লেখেন, শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা।
২০১৯ সালে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরাত ও নিখিল। তাদের বিয়ের অনুষ্ঠান ছিল দেখার মতো। বিয়ের পর প্রথম প্রথম বোঝাই যায়নি নিখিলের সঙ্গে নুসরাতের সম্পর্ক তিক্ত হতে পারে।

দুর্গাপূজোয় নিখিলকে পাশে নিয়ে সিঁদুরও খেলেছিলেন নুসরাত। কিন্তু বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে ভাঙন। দু’জনই আলাদা থাকতে শুরু করেন।

এর মধ্যেই নুসরাত বিজ্ঞপ্তি জারি করে জানান, তুরস্কে হওয়া তার ও নিখিলের ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। সুতরাং নিখিল জৈন তার স্বামী নন। তারা কেবল লিভ-ইন সম্পর্কে ছিলেন।

নুসরাতের বিবৃতির পালটায় নিখিল অভিযোগ করেন, বার বার বলা সত্ত্বেও নুসরাত ম্যারেজ রেজিস্ট্রেশন করতে চাননি। বিষয়টি আদালতে গড়ায়। জানা যায়, আলিপুর আদালতে উঠেছে নুসরাত-নিখিলের অ্যানালমেন্টের মামলা।

অ্যানালমেন্টের এই মামলার রায় বুধবার দেয় আদালত। নুসরাত-নিখিলের বিয়ে বাতিল এরপরই ইনস্টাগ্রামে জন্মদিনের সেলিব্রেশনের ছবি আপলোড করে নিখিল।

এই ছবির ক্যাপশনেই লেখেন, অসৎ সঙ্গে থেকে কুকর্ম করার স্বাধীনতা মুক্তি নয়, শয়তানের হাত থেকে মুক্তিই হল আসল স্বাধীনতা। আমার এই জন্মদিনটাকে সেরা করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সেরা পাওনা!

এদিকে নুসরাত এখন নিজের ‘ইশক উইথ নুসরাত’ শো নিয়ে ব্যস্ত। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় এখন সেই সংক্রান্ত পোস্ট। ইতোমধ্যেই মদন মিত্র, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকা নুসরতের চ্যাট শোয়ে অতিথি হিসেবে এসেছেন।

শোনা গিয়েছে, সেখানে অতিথি হিসেবে নুসরাতের কাছের মানুষ যশ দাশগুপ্তও আসতে পারেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com