শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেয়ে খুব চটপটে: শখ

মেয়ে খুব চটপটে: শখ

বিনোদন প্রতিবেদক :

ফাইল ছবি

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। দেশের বিজ্ঞাপন, নাট্য জগতে জনপ্রিয় মুখ তিনি। এক সময় তার বিজ্ঞাপন শোভা পেত দেশজুড়ে। নিয়মিত ছিলেন মিডিয়া অঙ্গনে। কিন্তু এখন মিডিয়া জগত থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি সন্তানের মা হয়েছেন শখ। তার জীবনের নানা বাঁকের গল্প নিয়ে এবার হাজির হন মিডিয়ার সামনে।
১৫ নভেম্বর জাগো এফএমে লাইভ সাক্ষাৎকারে অংশ নেন অভিনেত্রী। সেখানেই ব্যক্তিগত জীবনসহ বন্ধুত্ব-প্রেম, বিয়ে বিচ্ছেদ, সংসার ও অভিনয় নিয়ে অনেক কথা বলেন তিনি।

সাক্ষাৎকারের প্রথম দিকে নিজের ক্যারিয়ার এবং জনপ্রিয় ওয়ে ওঠার বিষয়ে শখ বলেন, আমরা যে সময়ে কাজ শুরু করি, তখন কাজের পরিবেশটা ভিন্ন ছিল। আমরা কোনো প্ল্যাটফর্ম থেকে আসি নাই। তখন কাজের প্রতিযোগিতা ছিল আলাদা। কাজ দিয়ে যুদ্ধ করে আগাতে হতো। এখন যেমন প্ল্যাটফর্ম দিয়ে আসলে পেছন থেকে একটা ব্যাকআপ পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে ওই সাপোর্টটা ছিল না। আমরা একদম নিজে নিজেই কাজ করে এসেছি।

ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, আমার ক্যারিয়ারের কঠিন সময় ছিল ২০১০-১১ সাল। তখন আমি ধুমছে কাজ শুরু করেছি। ফ্যামিলি বেশ সাহায্য করেছিল। বাবার হেল্প পেতাম সব সময়।

সম্প্রতি তিনি মা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ। মেয়ে প্রসঙ্গে শখ জানিয়েছেন, ‘ওর (আলিফ) বয়স ১ মাস ২৬ দিন। খুব চটপটে। কোলে বসে সারাক্ষণ অস্থির থাকে। বাবুকে নিয়েই এখন আমার ব্যস্ততা বেশি।

কাজে ফেরা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কাজের জন্য এরই মধ্যে কেউ কেউ নক দেওয়া শুরু করেছেন। বাচ্চা হওয়ার কারণে অনেকটা মুটিয়ে গেছি। ফিট হতে হবে। অবশ্য সেই প্রস্তুতিও শুরু করতে যাচ্ছি। আগামী সপ্তাহ থেকে নাচের ক্লাস শুরু করব। শরীর ঠিক রাখতে আমি কখনোই জিম করি না। নেচেই মেকআপ করি। নাচলে একদিকে শরীর ভালো থাকে, অন্যদিকে নাচের অনুশীলনও হয়ে যায়। সব মিলে আশা করছি, আগামী বছরের শুরুর দিকেই কাজে ফিরতে পারব। নতুনভাবে আসতে চাচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com