শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

কঙ্গনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিনোদন ডেস্ক:
ফাইল ছবি

বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সম্প্রতি ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইনস্টাগ্রামে ভারতকে ‘জেহাদি দেশ’ বলে বিতর্কিত মন্তব্য করেন অভিনেত্রী।
কৃষি আইন প্রত্যাহার ঘোষণার সপক্ষে এক নেটিজেন একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, রাস্তার শক্তিই হলো আসল শক্তি, আজ এ কথাই প্রমাণিত হলো। সেই সঙ্গে হ্যাশটাগ দিয়ে লেখেন, ‘কৃষক প্রতিবাদ’।

সেই পোস্টের একটি স্ক্রিনশট নিয়ে পাল্টা কঙ্গনা লেখেন, দুঃখজনক, লজ্জাজনক এবং অত্যন্ত অন্যায়। সংসদ জনপ্রতিনিধিরা নয়, রাস্তার মানুষজনরা যদি আইন তৈরি করতে শুরু করে তাহলে এটাও একটি জেহাদি দেশ। তাদের সবাইকে অভিনন্দন, যারা এই কামনা করছিল।

কঙ্গনার এমন মন্তব্যে দেশের গণতন্ত্রের প্রতি বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে দেশটির অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের যুব সংগঠন ‘ভারতীয় যুব কংগ্রেস’।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে- সংগঠনটির অভিযোগ, কঙ্গনা রানাউত পরিচিত অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৭ মিলিয়নের বেশি। এই অবস্থায় তার দায়িত্বজ্ঞানহীন, উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যে দেশের গণতন্ত্রের প্রতি বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এর বিহিত চেয়ে আইনের দ্বারস্থ হয়েছে যুব কংগ্রেস।

জানা গেছে, অভিনেত্রীর বিরুদ্ধে ১২৪-এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

সম্প্রতি ভারতের স্বাধীনতা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ভারতের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছিল। ১৯৪৭ সালে যেটা ছিল, সেটা ভিক্ষা।

এই মন্তব্যের জেরে তার নামে এফআইআরও করেন আদমি পার্টির (এএপি) এক নেতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com