শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বদলে গেল পদবী! নুসরাতের বোন হয়ে গেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

বদলে গেল পদবী! নুসরাতের বোন হয়ে গেলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

বিনোদন ডেস্ক:

ফাইল ছবি

বদলে গেল তনুশ্রী চক্রবর্তীর পদবী। আর তাতেই নুসরাত জাহানের বোন হয়ে গেলেন তিনি। নুসরাত নিজেই তনুশ্রীকে বোন বলে সম্বোধন করলেন। কীভাবে সম্ভব? একথাই ভাবছেন তো! বেশ তাহলে খোলসা করেই বলা যাক।
আসলে জিতের ‘রাবণ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। তারই ফার্স্ট লুক শেয়ার করেন ইনস্টাগ্রামে। সঙ্গে ছিলেন বিশ্বনাথ বসু। ছবির ক্যাপশনে তনুশ্রী লেখেন, এসিপি জাহান… সরাসরি রাবণ ছবির সেট থেকে। আর তনুশ্রীর চরিত্রের পদবী জেনেই উচ্ছ্বসিত নুসরাত তাকে বোন বলে সম্বোধন করেন।

যে ছবি তনুশ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরাত জাহান লেখেন, আরে সিনেমায় তোমার পদবী জাহান নাকি? দেখ তনুশ্রী, আমি তো সবসমই বোনই বলি।

অক্টোবর মাসে ‘রাবণ’ ছবির শুভ মহরতের ছবি পোস্ট করে তনুশ্রী জানান তিনিও জিতের নতুন ছবির অঙ্গ। অভিনেত্রী লেখেন, আমার পরবর্তী ছবি ইন্ডাস্ট্রির বসের সঙ্গে। জিতের রাবণে এবার আমি! দারুণ খুশি।

তবে শুধু তনুশ্রীই নয়, জিতের রাবণে রয়েছেন আরেক অভিনেত্রীও। এই ছবি থেকেই সিনেমায় পা রাখছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য।

একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তনুশ্রী। কিছুদিন পরই তাকে শ্যামপুরের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। প্রচারে কোনো খামতি রাখেননি তনুশ্রী। কিন্তু রাজনীতির ময়দানে পোড় খাওয়া নেতা কালীপদ মণ্ডলের কাছে হেরে যান। গত ৮ জুলাই রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন অভিনেত্রী।

অবশ্য বিজেপিতে যোগ দেওয়ার পরও তার ও নুসরাতের বন্ধুত্ব অটুট ছিল। এমনকী অভিনেত্রী-সাংসদ নুসরাত যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখনো তনুশ্রী-শ্রাবন্তীকে তার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। ঘটনাচক্রে কিছুদিন আগে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন শ্রাবন্তীও। অবশ্য রাজনীতি এবং অভিনয় জগতের বাইরেও তিনজনের ভাল বন্ধুত্ব রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com