শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংসদ নির্বাচন প্রস্তুতিতে আওয়ামী লীগের বিভাগীয় কর্মশালা

সংসদ নির্বাচন প্রস্তুতিতে আওয়ামী লীগের বিভাগীয় কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগের বিশদ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক কর্মশালায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মশালার উদ্বোধন করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং চট্টগ্রাম জেলা নেতারা।

উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগীকর্মীদের মূল্যায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com