শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আন্তর্জাতিক প্রতিরোধ দিবস আজ নারী নির্যাতনের বিরুদ্ধে

আন্তর্জাতিক প্রতিরোধ দিবস আজ নারী নির্যাতনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস আজ। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী সরকারবিরোধী মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্যরা ধর্ষণ ও হত্যা করেন। এই নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৯৮১ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় নারী সম্মেলন এই হত্যাকাণ্ডকে স্মরণ করে ২৫ নভেম্বরকে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস’ ঘোষণা করে।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠন আজ নানা কর্মসূচি পালন করবে। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস উদযাপন কমিটি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ’। কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানিয়েছে, আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে নারী পক্ষের কার্যালয় থেকে লাঠি খেলা, স্লোগানসহ ‘প্রতিরোধের আগুন’ শিরোনামে মশাল মিছিল বের করা হবে। মিছিলটি সাতমসজিদ সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে শেষ হবে।

আরেকটি সংগঠন ‘আমরাই পারি’ জোট আজ দেশজুড়ে নারী নির্যাতন প্রতিরোধে ৯টি দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। আগামী ২৭ নভেম্বর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ স্লোগান সামনে রেখে জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।

এ ছাড়া আগামী রবিবার সিবিসিবি সেন্টারে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং আমরাই পারি জোটের সঙ্গে সম্পৃক্ত শতাধিক শিক্ষার্থীকে নিয়ে স্টুডেন্ট চেঞ্জমেকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com