শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সেই জুবিন গাইলেন শাকিবের সিনেমায়

সেই জুবিন গাইলেন শাকিবের সিনেমায়

বিনোদন ডেস্ক :

শহিদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানের কথা নিশ্চয়ই ভুলে যাননি! এ গানটি যার কণ্ঠে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে তিনি হলেন—সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শুধু কি তাই, তার গাওয়া ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’-এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই শিল্পী। সেই জুবিন এবার গাইলেন শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য।

সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন জুবিন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন কলকাতার ইন্দ্রদীপ দাশগুপ্ত। গত মাসে মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন জুবিন। ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।

জুবিনের সঙ্গে এটিই প্রথম কাজ সংগীত পরিচালক ইন্দ্রদীপের। কাজের অভিজ্ঞতা জানিয়ে ইন্দ্রদীপ বলেন, ‘জুবিনের সঙ্গে অনলাইনে যখন গানটি নিয়ে কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন গানের কথা ও মিউজিক পছন্দ হলে কাজটি করবেন। এরপর তাকে সবকিছু পাঠাই। প্রায় দুই মাস পর গানটি করে আমাকে পাঠান। একটু কারেকশন ছিল। পরে ঠিক করে দিয়েছেন। আমাদের সামনাসামনি দেখা হয়নি। সবকিছু অনলাইনেই করেছি। গানটি করার পর জুবিনও খুশি। এক ভিডিও বার্তায় সেই অনুভূতির কথাও আমাকে জানিয়েছেন জুবিন।’

‘অন্তরাত্মা’ সিনেমা পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এর সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। শাকিব খান, দর্শনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছন—অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com