শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাবানের বিজ্ঞাপন করা সেই কিশোরী আজ ছড়াচ্ছে যৌবনের উত্তাপ

সাবানের বিজ্ঞাপন করা সেই কিশোরী আজ ছড়াচ্ছে যৌবনের উত্তাপ

বিনোদন ডেস্ক:

অবনীত কৌর

‘বান্টি, তোর সাবান স্লো নাকি রে?’ এক জনপ্রিয় সাবানের ব্র্যান্ডের হয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে এমনই এক বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছিল। স্কুল পড়ুয়া এক কিশোরী হয়ে নিজের বন্ধুকে এই প্রশ্ন করে জনপ্রিয় হয়েছিলো অবনীত কৌর।
তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। আজ অবনীত আর সেদিনের সেই কিশোরী নন, বরং রীতিমতো সুন্দরী তরুণীতে পরিণত হয়েছেন তিনি।

সাবানের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে জনপ্রিয়তা অর্জনের পর ইন্ডাস্ট্রি থেকে মোটেও হারিয়ে যাননি অবনীত। এরপরই তাকে একটি নাচের রিয়েলিটি শোয়ে দেখা যায়। এভাবেই একের পর এক বিজ্ঞাপন এবং টিভি শোয়ে সুযোগ পেতে থাকেন অবনীত। তিনি ইতোমধ্যেই বলিউডে অভিষেক ঘটিয়ে ফেলেছেন।

ছোট থেকেই তার স্বপ্ন ছিল তিনি বলিউড অভিনেত্রী হবেন। বলিউডে পাকাপাকিভাবে জায়গা করার আগেই তার অনুরাগী সংখ্যা আকাশ ছুঁয়েছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারার গ্ল্যামার আরো বেশি বেড়েছে। বেশকিছু ধারাবাহিকেও অভিনয় করে ফেলেছেন তিনি। যার মধ্যে প্রথম ছিল ‘মেরি মা’। এরপর ‘সাবিত্রী’, ‘এক ফিস্ট স্কাই’ এর মতো একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেন। তারপর রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’তেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে তখন হয়তো তাকে চিনতে পারেননি অনেকেই।

বলিউডের রানি মুখার্জির ‘মর্দানি’ ছবিতে অভিনয় করে তিনি বহু আগেই সিনেমার পর্দায় অভিষেক ঘটিয়ে ফেলেছেন। তিনি যখন এই ছবিতে অভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। তিনি বলিউডের একজন নামী মডেল। আজ পর্যন্ত তিনি প্রায় ৪০০ টিরও বেশি বিজ্ঞাপনে অভিনয় করে ফেলেছেন।

এই সুবাদে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৮০ লাখের বেশি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করছেন ৯০ লাখের কাছাকাছি মানুষ।

আজ তিনি বলিউডের একজন গ্ল্যামারাস অভিনেত্রী। সময়ের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য আরো বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com