শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর খাল ও জলাধারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে: মেয়র আতিক

রাজধানীর খাল ও জলাধারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখল উচ্ছেদ করে নদী, খাল ও জলাধারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বছিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে “বুড়িগঙ্গা নদী মোর্চা” এবং “ওয়াটার কীপারস বাংলাদেশ কনসোর্টিয়াম” কর্তৃক আয়োজিত বুড়িগঙ্গা নদী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিটি কর্পোরেশন থেকে অবৈধ দখলদারদের কোন বৈধ নোটিশ দেয়া হবে না, বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির উদ্যোগে জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে, প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে ওয়াকওয়ে নির্মাণসহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, অপরিকল্পিত ঢাকার অধিকাংশ ভবনেই কার্যকর সেপটিক ট্যাংক ও সোক ওয়েল না থাকায় অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি ড্রেন কিংবা খালে পতিত হওয়ায় জলাশয়ের পানিসহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে।

মেয়র আরো বলেন, সুস্থ পরিবেশের স্বার্থেই নগরীর বাসাবাড়িগুলোতে আধুনিক সেপটিক ট্যাংক ও সোক ওয়েল স্থাপন করতে হবে এবং পরিশোধন ব্যবস্থাও সচল রাখতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, কংক্রিটের ঢাকা থেকে বাঁচতে হলে বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই ডিএনসিসির পক্ষ থেকে শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মসনদের সঙ্গে জিও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব ভবনে ছাদ বাগান করা হবে সেসব ভবন মালিকদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তুলতে হবে।

মো. আতিকুল ইসলাম আরো বলেন, অপরিকল্পিত ঢাকাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই ডিএনসিসি মেয়র প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা উড়িয়ে বুড়িগঙ্গা নদী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায় এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বুড়িগঙ্গা নদী উৎসবের সভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com