আইন আদালত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হয়নি। এ রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।
রায় পেছানোর ঘোষণা দিয়ে বিচারক বলেন, সাক্ষ্য ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক পর্যালোচনা করে রায় ঘোষণার জন্য আরো কিছু সময় প্রয়োজন। তাই আজ রায় ঘোষণা করা হলো না। রায় ঘোষণা ৮ ডিসেম্বর।
রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায়ের নতুন দিন ধার্যের ওই আদেশ দেন।
Leave a Reply