শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাকিবের কাছে উড়ে যাচ্ছে বুবলী!

শাকিবের কাছে উড়ে যাচ্ছে বুবলী!

বিনোদন প্রতিবেদক :

ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এরই মাঝে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলী।
একদিনের মধ্যেই তিনি ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। উদ্দেশ্য, আগামী ৪ ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেওয়া।

অবশ্য আগে থেকেই নিউ ইয়র্কে এই আয়োজনের জন্য অপেক্ষা করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর নায়কের ঠিকানার উদ্দেশ্যেই উড়াল দিবেন নায়িকা।

এ বিষয়ে বুবলী জানান, ৪ ডিসেম্বরের অনুষ্ঠানটির জন্য নিউ ইয়র্কে গেলেও সেখানে সপ্তাহখানেক থাকবেন। ঘুরে বেড়াবেন মার্কিন মুলুক। এরপর ফিরে আসবেন দেশে।

শুধু শাকিব খান-বুবলী নয় দেশের অনেক তারকাকেই দেখা যাবে আয়োজনটিতে। এই তালিকায় আছেন মৌসুমী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অনেকেই। অবশ্য অধিকাংশের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় নিশ্চিত করেননি তারা।

সম্প্রতি বুবলী অংশ নিয়েছেন ‘কয়লা’ নামের একটি সিনেমার শুটিংয়ে। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন নিরবের সঙ্গে। সিলেটের বিভিন্ন লোকেশনে হয়েছে এর চিত্রায়ন।

প্রসঙ্গত, বুবলী ছিলেন টেলিভিশনের সংবাদ পাঠিকা। শাকিব খানের নায়িকা হয়ে তিনি রূপালি ভুবনে আত্মপ্রকাশ করেন ২০১৬ সালে। এরপর এই জুটি একসঙ্গে দুই হালির বেশি সিনেমায় কাজ করেছেন। শাকিবের বাইরে ইতোমধ্যে বুবলী অভিনয় করেছেন নিরব, রোশানের সঙ্গে। গল্প-আয়োজন বিবেচনা করে সব নায়কের সঙ্গেই কাজ করতে চান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com