শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রকাশ্যে এলো ‘টিকাটুলি’ গানের আধুনিক সংস্করণ

প্রকাশ্যে এলো ‘টিকাটুলি’ গানের আধুনিক সংস্করণ

বিনোদন প্রতিবেদক:
ছবি: সংগৃহীত

‘টিকাটুলির মোড়’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হয় ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এরই ধারাবাহিকতায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় থাকছে গানটির সিক্যুয়েল ‘পান্থপথের মোড়ে একটা সিনেমা হল হয়েছে’।
‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার গানটির কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী এবং সংগীতায়োজন মীর মাসুমের।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার সময় গানটির প্রিমিয়ার করা হয়। এর একদিন পর সোমবার রাতে এটি প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর দারুণ সাড়া ফেলছে গানটি।

আগেরটির মতো এবারের গানটিতেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তার সহশিল্পী, লামিয়া মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

গানটির প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে সত্ত্ব কিনে ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে এবং সেই গানের পরবর্তী গল্পই বা কী হতে পারে তা নিয়ে এবার নতুন করে কথা লিখি।

আগামী ৩ ডিসেম্বর ‘মিশন এক্সট্রিম’ প্রেক্ষাগৃহ মুক্তি পাবে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সিমেনায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com