শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিয়ের আগেই বিড়ম্বনা! ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিয়ের আগেই বিড়ম্বনা! ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক :

শুরু হতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠান। মুম্বাই থেকে হবু বর-কনে ইতোমধ্যেই পৌঁছেও গিয়েছেন রাজস্থানের সিক্স সেন্স দুর্গতে। সেখানেই বসার কথা বিয়ের আসরের। তবে এ সবের মধ্যেই নতুন জটিলতার সৃষ্টি হল তাদের বিয়েকে কেন্দ্র করে।
ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। শুধু ভিক্যাটই নয়, যে দুর্গে ভিক্যাটের বিয়ে তার ম্যানেজার ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধেও জানানো হয়েছে অভিযোগ। অভিজগকারির নাম নইত্রাবিন্দ সিং, পেশায় আইনজীবী।

যে শতাব্দী প্রাচীন দুর্গে (বর্তমানে বিলাসবহুল পাঁচতারা) ভিক্যাটের বিয়ের আসর বসতে চলেছে তা সাওয়াই মাধোপুর জেলায় অবস্থিত। যা চৌথ কা বারওয়ারা নামেও সুপরিচিত। ওই খানেই অবস্থিত চৌথ মায়ের (আঞ্চলিক দেবী) মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত সেই মন্দিরে পূজা দিতে যান। ভিক্যাটের বিয়ের হোটেল ওই মন্দিরেই যাত্রাপথে উপস্থিত হওয়ায় ভিক্যাটের নিরাপত্তাজনিত কারণে জেলা কালেক্টরের অনুমতি অনুসারে আগামী ৬-১২ ডিসেম্বর সেই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর তাতেই পুলিশের দ্বারস্থ হয়ে ভিক্যাটের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। অভিযোগপত্রে তিনি অনুরোধ করেছেন, বিয়ের কারণে দেবী মা যেন নিত্যপূজা থেকে বঞ্চিত না হন। ভক্তদের জন্য যে কোনো প্রকারেই যাতে মন্দিরের রাস্তা খুলে দেওয়া হয়।

তবে এ সবের মধ্যেই মঙ্গলবার থেকেই সেজে উঠেছে সাওয়াই মাধোপুরের ওই প্রাসাদ। শোনা যাচ্ছে, ভিক্যাটের বিয়েতে নাকি বড় দায়িত্ব পালন করতে চলেছেন করণ জোহর ও ফারহা খান। তাদের সঙ্গীতের কোরিওগ্রাফির দায়িত্ব নাকি পড়েছে ওই দুই পরিচালকের উপর। জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এমনটাই।

শিলা, অর্থাৎ ক্যাটরিনার সঙ্গে নাকি ফারহা খানের সম্পর্ক বেজায় ভাল। তাই ক্যাটরিনার দিকের দায়িত্ব থাকবে ফারহা খান ও জোয়া আখতারের কাছে। অন্যদিকে করণ জোহরের উপর দায়িত্ব পড়েছে ভিকি কৌশলের দিকের কোরিওগ্রাফির দায়িত্ব নেওয়ার। সূত্র বলছে, মেহেন্দি ও সঙ্গীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে।

টানা তিনদিন ধরে চলবে তাদের বিয়ের অনুষ্ঠান। রাজস্থান থেকে এসে মুম্বাইয়ে বড়সড় রিসেপশন পার্টির পরিকল্পনা আছে ভিকি-ক্যাটের। সেখানে আরো অনেক বলি তারকাকে দেখা যাবে বলে খবর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com