শিরোনাম :
সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামী লীগ নয়, দেশ চালায় আমলারা: মির্জা ফখরুল

আওয়ামী লীগ নয়, দেশ চালায় আমলারা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ এখন একটা দানবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন কিন্তু দেশ চালায় না। দেশ চালায় আমলা আর সাবেক আমলারা।’

রবিবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের প্রতিষ্ঠান র‌্যাব ও র‌্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তারা সেদেশে যেতে পারবে না। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এটা দেশের জন্য অনেক বড় লজ্জার ঘটনা। আমার বয়স ৭৪ বছর। আমি কোনো দিন শুনিনি, পাকিস্তান আমলে হোক, বাংলাদেশে হোক, আমাদের কোনো প্রতিষ্ঠানের ওপরে, কোনো কর্মকর্তাদের ওপরে এ ধরনের কলঙ্কজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিস ইজ শেম অন আওয়ার কান্ট্রি। আজকে আওয়ামী লীগ সেই অবস্থা তৈরি করেছে। তারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে। আমরা এমন একটা অসভ্য বর্বর, অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি আমাদের রাষ্ট্রের যারা ওপরের দিকে আছে, যাদের ওপরে রাষ্ট্র নির্ভর করে তাদেরকে আজকে বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করতে রাজি হচ্ছে না। তারা (আওয়ামী লীগ) আমাদের জন্য বিপদজ্জনক। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লজ্জা হয়, দুঃখ হয়, যখন আমরা দেখি এই সরকারের একজন প্রতিমন্ত্রী কী অশালীন ভাষায় কথা বলেন!’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা ভয়াবহ সঙ্কটের মধ্যে আছি। এ সঙ্কট শুধু বিএনপির না, এটা গোটা জাতির। আমাদের সব অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে সত্যিকার অর্থে একটা বন্দি জাতিতে পরিণত করেছে। দেশনেত্রী খালেদা জিয়া এখন হাসপাতালে। একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। কারণ একটাই দেশনেত্রী খালেদা জিয়াকে বাইরে রাখা যাবে না। তার মধ্যে যে ক্ষমতা আছে মানুষকে জাগিয়ে তোলার, সেই লড়াইকে ক্ষমতাসীনরা ভয় পায়। চিকিৎসকরা ইতোমধ্যেই বলেছেন, তার (খালেদা জিয়া) যে চিকিৎসা দরকার সেটা এদেশে নেই। তাকে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com