শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তিন শিল্পীর বিরুদ্ধে মামলা, নিন্দা জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ

তিন শিল্পীর বিরুদ্ধে মামলা, নিন্দা জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ

বিনোদন প্রতিবেদক:

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ এনে করা মামলায় তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াকে আসামি করায় নিন্দা জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। রবিবার অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। এছাড়া তাহসান, মিথিলা ও ফারিয়াসহ সকল অভিনয়শিল্পীদের যেকোনো নৈতিক আন্দোলন ও সংকটে পাশে থাকার কথা বলেছে অভিনয়শিল্পী সংঘ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে কিছু মানুষ নিজেকে আলোচনায় আনতে যেকোনো ঘটনাতেই শিল্পীদের সম্পৃক্ত করে নানান কথা সোস্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন এবং কেউ কেউ তাদের নামে মামলা পর্যন্ত করছেন। যা মোটেই সমর্থনযোগ্য নয়, সেই সঙ্গে ভীষণ উদ্বেগজনকও। সারা পৃথিবীতেই শিল্পীরা অত্যন্ত সম্মানিত এবং মানুষের ভালোবাসায় সিক্ত ও অনুসরণীয়। তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারনায় শিল্পীদের অন্তর্ভুক্ত করেন। নির্দিষ্ট সম্মানির বিনিময়ে শিল্পীরা পণ্যের প্রচারে বিজ্ঞাপন ও নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পৃথিবী জুড়েই এটি একটি বৈধ লেনদেন। পণ্যের গুণগত দায় বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনো অনৈতিক লেনদেনের দায় কখনোই সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত বা মডেলের নয়।

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলা আসামির তালিকায় তাহসান, মিথিলা ও শবনম ফারিয়ার নাম আছে। এর মধ্যে দু’জন সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত এবং একজন চাকরিজীবী ছিলেন। যিনি মামলাটি করেছেন তিনি ওই প্রতিষ্ঠানে যখন লেনদেন করেছিলেন তখন এই শিল্পীরা ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তও ছিলেন না। শুধু নিজেকে আলোচিত করার জন্য এবং শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করতেই তাদের নাম সম্পৃক্ত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় সে শাস্তি পাবে। কিন্তু শিল্পীদের নাম জড়িয়ে তাদের অহেতুক বিড়ম্বনা, বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং তাদের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com