শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেমন হবে আইফোনের পরবর্তী সিরিজ?

কেমন হবে আইফোনের পরবর্তী সিরিজ?

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক:
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী বছর বাজারে আনতে যাচ্ছে আইফোন ১৪ সিরিজ। আর এ সিরিজের ফোনে থাকতে পারে হোল-পাঞ্চ ডিসপ্লে। কোরিয়ান ওয়েবসাইট দ্য এলেকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স, এ দুই ফোনে থাকবে একটি হোল-পাঞ্চ স্ক্রিন ডিজাইন। নচ ডিজাইনের পরিবর্তে এ নতুন ডিজাইনের ডিসপ্লে দেখা যেতে পারে আইফোনের নতুন সিরিজে। তবে আইফোন ১৪ সিরিজের বেস ভ্যারিয়েন্টের ডিসপ্লেতে নচ ডিজাইন দেখা যাবে বলেও শোনা গেছে।

উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বরে বাজারে আসে আইফোন ১৩ সিরিজ। যার সব মডেলেই নচ ডিজাইনের ডিসপ্লে দেখা গেছে। আইফোন ১৩ সিরিজে ছিল বেস ভ্যারিয়েন্ট আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি মডেল।

দ্য এলেকের প্রতিবেদন বলছে, আইফোন ১৪ প্রো মডেলে একটি ৬ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে থাকতে পারে একটি ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। ফোন দুটির ডিসপ্লেতেই হোল-পাঞ্চ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে জানা গেছে, ২০২২ সালের শেষের দিকে অ্যাপেল ওয়াচের তিনটি নতুন মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী বছর প্রথম ভাগে আইফোন এসই লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ২০২২ সালে অ্যাপল সংস্থা নতুন করে ডিজাইন করা আইপ্যাড প্রো এবং অত্যাধুনিক আইম্যাক লঞ্চ করতে পারে। এ ছাড়া লঞ্চ হতে পারে নতুন ডিজাইনের ম্যাকবুক এয়ার। এর সঙ্গে আগামী বছর এয়ারপডস প্রো-এর আপগ্রেডেড ভার্সন লঞ্চেরও সম্ভাবনা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com