যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সার্ভার নষ্ট, ভিসা ও পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সার্ভার নষ্ট, ভিসা ও পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা

মো: আনকার মিয়া , যুক্তরাজ্য

১৪ ডিসেম্বর বিকাল থেকে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ সম্পুর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। এতে মারাত্মক সংকটে পড়েছেন বাংলাদেশে গমনেচ্ছু ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্ভারের মূল কারিগরি বিষয়সমূহ ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত বিধায় ১৪ ডিসেম্বর থেকে অদ্যাবদি হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টা স্বত্বেও তা পুনরয় কার্যকর করা সম্ভব হয়নি। সার্ভারটির এই সংকটময় অবস্থার কথা ইতোমধ্যেই ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে জানানো হয়েছে এবং ঢাকা হতে একটি উচ্চ পর্যায়ের কারিগরি টিমের জরুরি ভিত্তিতে দ্রুততার সাথে লন্ডন পৌঁছানোর প্রতিশ্রতি পাওয়া গেছে।

উদ্ভুত পরিস্থিতিতে হাইকমিশনে অদ্যাবধি জমাকৃত সকল পাসপোর্ট, ভিসা ও এনভিআর আবেদনসমূহ জরুরিভিত্তিতে ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন হতে প্রক্রিয়াকরণপূর্বক লন্ডনস্থ হাইকমিশন থেকে ডেলিভারী প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যে সকল ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীর জরুরীভিত্তিতে আগামীকাল বা অতি সত্ত্বর ঢাকা ভ্রমণের প্রয়োজন রয়েছে তাঁদেরকে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর অথবা বাংলাদেশস্থ অন্য কোন আন্তর্জাতিক বিমান বন্দর হতে অন এরাইভাল ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এদিকে এই ঘোষণার পর ক্রিসমাস হলিডেকে ঘিরে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত অনেক প্রবাসীর মাথায় হাত পড়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশে গিয়ে ভিসা নেয়া অনেক জটিলতা।
এস রহমান নামের একজন প্রবাসী প্রশ্ন তুলেছেন, তিনি ইতিমধ্যেই ফিসহ ৩টি পাসপোর্টের এনভিআরের জন্য জমা দিয়েছেন। তার পাসপোর্ট ফেরত পেলেও হাইকমিশন জমাকৃত ফি ফেরত দিচ্ছে না। হাইকমিশন থেকে বলা হচ্ছে পরবর্তী সময়ে পাসপোর্ট ও রিসিট নিয়ে আসলে তখন পূর্বের জমা দেয়া ফি’র সাথে এডজাস্ট করা হবে। মি রহমান বলছেন, তিনি ১১ বছর পর দেশে যাবেন। এবার গিয়ে আসার পর আর কতো বছর পর যাবেন ঠিক নেই! সেক্ষেত্রে তিনি কিভাবে ফি ফেরত পাবেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেলস ব্যবসায়ী বলছেন, এনভিআর আর ভিসা জটিলতার কারণে অনেকেই এখন টিকেট ক্যানসেল করছেন। এমনিতে কোভিডের জন্য ব্যবসায় মন্দা। এরমধ্যে যাত্রীদের টিকেট বাতিল!

দীর্ঘদিন হোম অফিসে ভিসা জটিলতায় থাকা শারফিন রহমান নামের একজন বলছেন, হোম অফিস নতুন পাসপোর্ট করে অতি দ্রুত জমা দিতে বলেছে। এখন যে সমস্যায় পড়লাম কবে যে হোম অফিসকে পাসপোর্ট দিতে পারবো তার নিশ্চয়তা নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com