শিরোনাম :
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিয়ের পর সালমানের সঙ্গে কাজে ফিরছেন ক্যাটরিনা

বিয়ের পর সালমানের সঙ্গে কাজে ফিরছেন ক্যাটরিনা

 

বিনোদন ডেস্ক:
সম্প্রতি প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে বিয়ে সেরেছেন ক্যাটরিনা কাইফ। সেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এবার শুটিংয়ে মন দিচ্ছেন। তাও ‘সাবেক প্রেমিক’ হিসেবে পরিচিত সেই সালমান খানের সঙ্গেই। বলিউড ভাইজানের সঙ্গে ‘টাইগার থ্রি’ দিয়ে বিবাহিত ক্যাটরিনা প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

তবে সালমানের সঙ্গে কাজে ফিরলেও তাকে কিন্তু নিজের বিয়েতে দাওয়াত করেননি ক্যাটরিনা। তাই বলে সাবেক প্রেমিকা ও প্রিয় সহকর্মীর জন্য দামি গিফট পাঠাতে ভোলেননি ভাইজান। ক্যাটরিনার বিয়েতে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ও ২০১৭ সালের সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’র ব্যাপক সাফল্যের পর আসতে যাচ্ছে ‘টাইগার থ্রি’। আগের দুই কিস্তির মতো এই পর্বেও জুটি সালমান-ক্যাটরিনা। থাকবে আগের মতোই টানটান গল্প ও ধুন্ধুমার অ্যাকশন।
মনীশ শর্মা পরিচালিত গুপ্তচর থ্রিলারটিতে ইমরান হাশমি এবং নওফল আজমির খানকেও দেখা যাবে। তারা দুজন ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাতে ইমরান একজন পাকিস্তানি আইএসআই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।

রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে। শেষ লটের শুটিং হবে দিল্লিতে। টাইগার সিরিজের এই সিনেমার শুটিং করতেই দিল্লি যাত্রা এই দুই তারকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২২ সালের শুরুতে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু হবে। এ জন্য জানুয়ারির মাঝামাঝি সময়ে দিল্লি যাবেন সালমান-ক্যাটরিনা। সেখানে ১৫ দিন অবস্থান করবে তারা। কড়া নিরাপত্তার মধ্যে শুটিং হবে যাতে কারও লুক ফাঁস না হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com