শিরোনাম :
সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার লামায় পর্যটন ও নিরাপত্তা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইসি গঠনে ৪ দফা প্রস্তাব: সংলাপে সুশীল সমাজকেও চায় তরিকত

ইসি গঠনে ৪ দফা প্রস্তাব: সংলাপে সুশীল সমাজকেও চায় তরিকত

জ্যেষ্ঠ প্রতিবেদক:
ফাইল ছবি

নির্বাচন কমিশন গঠনে চার দফা প্রস্তাব দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি’র সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুশীল সমাজকে এই প্রক্রিয়ায় যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।

একই সঙ্গে দলটি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করার দাবি জানিয়েছে। এজন্য সবার সঙ্গে আলোচনা করে একটি আইনের খসড়া তৈরি এবং সংসদে পাশ করার কথা বলেছে দলটি।

সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষ বেরিয়ে সংবাদিকদের কাছে এ কথা বলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারী।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির সময় শেষ হয়ে আসায় নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২০ এই সংলাপ শুরু হয়েছে। ইসি গঠনে কোনো আইন না থাকায় সার্চ কমিটির মাধ্যমে ইসি নিয়োগ হচ্ছে।

রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নামের প্রস্তাব নিয়ে তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটি পরে নির্বাচন কমিশনার নিয়োগে নামের প্রস্তাব রাষ্ট্রপতিকে দেন। সেই নামগুলো থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ দেন। এবার ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে এই নিয়োগ সম্পন্ন করতে হবে।

নজিবুল বাশার মাইজভান্ডারী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনকল্পে বাংলাদেশের সংবিধানের ১১৮ (১)-এ নির্বাচন কমিশন আইনের কথা উল্লেখ থাকলেও বিগত কোনো সরকারই আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেননি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠনকল্পে একটি সুনির্দিষ্ট আইনের প্রয়োজন বলে আমরা মনে করি। তাই বর্তমানে সময় স্বল্পতা হেতু ভবিষ্যতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সময়পোযোগী আইন প্রণয় উদ্যোগ প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কর্তৃক ইতোপূর্বে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের রীতি প্রচলিত আছে। এর সাথে বাংলাদেশ তরিকত ফেডারেশন ঐক্যমত পোষণ করছে। তবে বিষয়টি সর্বজন গ্রহণযোগ্য ও বির্তকের ঊর্ধ্বে থাকার জন্য রাজনৈতিক দল ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় বা সংলাপের আহ্বান জানাই।’

নির্বাচন কমিশনে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী বা তাদের পরিবারবর্গের কাউকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ না দেয়ারও কথা সংলাপে বলেছে তরিকত ফেডারেশন।

হাইকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে সাবেক একজন সচিবকে সদস্য সচিব, একজন শিক্ষক, একজন সুশীল সমাজের প্রতিনিধি এবং একজন সাংবাদিক নিয়ে মোট পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠনের প্রস্তাব করার কথা জানিয়ে নজিবুল বাশার মাইজভান্ডারী বলেন, ‘পাঁচজনই যেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বলেন, ‘‘বঙ্গবন্ধু অল্প সময়েই যে সংবিধান দিয়ে গেছেন, সেখানেই আইনের কথা বলা আছে। অর্থাৎ আইন প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা।

‘যেহেতু সময় কম, সেহেতু সার্চ কমিটির মাধ্যমে করেন ঠিক আছে। তবে ভবিষ্যতে যতো দ্রুত সম্ভব আইন করা উচিত। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে। সরকারে আইনমন্ত্রীও বলেছেন আইন দরকার। আইন হয়ে গেলেও আর প্রশ্নের উদ্রেগ হয় না।”

তিনি বলেন, ‘‘যেহেতু আইনের প্রক্রিয়ায় একটা আলাপ-আলোচনার ব্যাপার আছে সেহেতু মাননীয় রাষ্ট্রপতি বলেছেন, সেটি হচ্ছে আমাদের বক্তব্যকে তিনি স্বাগত জানিয়েছেন। আইনের পক্ষে মতামত দিয়ে তিনি (রাষ্ট্রপতি) বলেছেন, যেহেতু এটার জন্য সময় দরকার এবং সময় নিয়ে করলেই ভালো।

‘সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সরকার বা আমিও (রাষ্ট্রপতি) বসতে পারি। আলোচনা করে একটা খসড়া তৈরি করে সেটি সবাইকে দেখিয়ে সংসদে পাস হলো।”

এর আগে বিকেল চার টায় নজিবুল বাশার মাইজভান্ডারী’র নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com