যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পোশাকশিল্প ৩০ লাখ নারীর ভাগ্য বদলে দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

পোশাকশিল্প ৩০ লাখ নারীর ভাগ্য বদলে দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পোশাকশিল্পের কারণে দেশের তৃণমূলের ৩০ লাখ নারীর ভাগ্য বদলে গেছে। এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় অবদান রাখছে।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে স্বাধীনতার ৫০ বছর এবং বিজিএমইএ এর ৪০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাকশিল্প নিয়ে আলোচনা হলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির কথা বলা হয়। আমি বলব আমরা কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করি নাই। ৩০ লাখ গ্রামীণ নারীর কর্মসংস্থান করেছি। এ শিল্পের কারণে তাদের জীবন বদলে গেছে।

তিনি আরো বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে, এর পেছনে এ শিল্পের অবদান রয়েছে। পোশাকশিল্প দিয়ে বর্হিবিশ্বে আজ বাংলাদেশকে নতুনভাবে চেনে।

কোভিড মোকাবিলায় প্রদত্ত প্রণোদনা ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, কর জটিলতা নিরসনসহ পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করবেন বলে এ সময় জানান বাণিজ্যমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, বিজিএমই এর সভাপতি ফারুক হাসান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com