শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুইসাইড নোটে কী লিখে গেছেন গীতিকার রাসেল?

সুইসাইড নোটে কী লিখে গেছেন গীতিকার রাসেল?

বিনোদন প্রতিবেদক:

ছবি: সংগৃহীত

নিজ বাসা থেকে জনপ্রিয় গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার এ ঘটনার বর্ণনায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, রাসেলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। পাশে ছিল একটা সুইসাইড নোট।

এতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়। অতিস্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সঙ্গে কাউকেই জড়িত করা যাবে না। এবং আমার মরদেহের কোনো পোস্টমর্টেম হবে না।

গীতিকার রাসেলর লেখা সুইসাইড নোট

গীতিকার রাসেলর লেখা সুইসাইড নোট

হাতের এই লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তার পরিজন ও বন্ধুরা। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। আত্মহত্যায় প্ররোচনা আছে কিনা সেটিও খতিয়ে দেওয়া হচ্ছে।

পরিবারের বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান জানান, রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান রাসেল। দরজা ভেতর থেকে লাগানো দেখে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ গিয়ে দেখে সিলিংফ্যানের ঝুলছেন রাসেল। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এসআই সাইদুর বলেন— তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রাসেল রচিত জনপ্রিয় গান ‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’।  তার লেখা বেশিরভাগ গানই দলছুট এবং বাপ্পা মজুমদার গেয়েছেন।

রাসেল এক সময় সাংবাদিকতা করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com