শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

একসময়ের ফোনের রাজা ব্ল্যাকবেরির ‘মৃত্যু’

একসময়ের ফোনের রাজা ব্ল্যাকবেরির ‘মৃত্যু’

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

মোবাইল জগতের একসময়ের রাজা ব্ল্যাকবেরি ফোনের অধ্যায় শেষ হচ্ছে। এটিকে মৃত্যুও বলা যায়!
কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি ব্ল্যাকবেরি নিজস্ব সফটওয়্যার চালিত ফোন বা ট্যাবলেটে অপারেটিং সিস্টেম ৭.১ এবং তার আগের সংস্করণ, একইসঙ্গে ওএস ১০ ডিভাইসগুলো চালু থাকার কোনো নিশ্চয়তা তারা দিচ্ছে না।
অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোন আসার আগে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে ছিল ব্ল্যাকবেরি। এরপর প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড ফোন তৈরির চেষ্টা করেছে। কিন্তু তাতে বেশ ভালোভাবেই ব্যর্থ হয়। এরপর তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠান, যেমন টিসিএল-এর মাধ্যমে ব্ল্যাকবেরি ফোন তৈরির চেষ্টা হয়েছে। এরপর সেটাতেও তারা ব্যর্থ!

ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, কোনো নির্দিষ্ট তারিখ না বললেও প্রতিবেদনে উঠে এসেছে অ্যানড্রয়েড চালিত এই ব্র্যান্ডের ফোনগুলো নতুন এই মৃত্যুঘোষণার আওতায় পড়বে না। ফলে, সেগুলো আপাতত চালুই থাকছে।

এদিকে ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক অনওয়ার্ডমবিলিটি নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ৫জি ব্ল্যাকবেরি ডিভাইস আনবে। যদিও আর কোনো কথাবার্তা শোনা যায়নি এর পর।

প্রযুক্তিবিদরা জানিয়েছেন, ফিজিক্যাল কি-বোর্ডের অধিকাংশ সেলফোন ধীরে ধীরে বাজার হারিয়েছে। ব্ল্যাকবেরির ক্ল্যাসিক স্মার্টফোনের অফিশিয়াল আপডেট বন্ধের মাধ্যমে একটি ঐতিহাসিক যুগের অবসান ঘটছে। বাজার বিশ্লেষক ও গবেষকরা সাপোর্ট বন্ধের আগেই ব্ল্যাকবেরি স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য ব্যাকআপ রাখার এবং অন্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com