শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর আদর্শকে লালন, ধারণ ও পালন করে বঙ্গবন্ধুকন্যা

বঙ্গবন্ধুর আদর্শকে লালন, ধারণ ও পালন করে বঙ্গবন্ধুকন্যা

নিজস্ব প্রতিবেদক:

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোষণহীন উন্নত রাষ্ট্র গড়ে তুলতে হবে
… বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববষের্র মহান বিজয় উপলক্ষে ৩১ ডিসেম্বর ২০২১ইং শুক্রবার, বিকাল ০৩.০০ ঘটিকায় ২৫, বঙ্গবন্ধু এভিনিউ ২য় তলা ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এবিএম সফিউল আলম বুলু। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ইনসুর আলী, সহ-সভাপতি জনাব আব্দুল কাইয়ুম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সর্বজনাব মোঃ মোশারফ হোসেন ও মোঃ ইরফান করিম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান, কার্যকরী সদস্য মোঃ আবুল হোসেন, জাতীয় কমিটির সদস্য আব্দুল হাকিম, আব্দুল মোমিন, আব্দুল কুদ্দুস, মোঃ হাসেম খান সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জনাব নূর কুতুব আলম মান্নান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং বিজয়ের ৫০ বছর পূর্তিতে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে লালন, ধারণ ও পালন করতে হবে। তিনি বলেন, শুধু হাজার বছর নয় লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আদর্শ লালন পালন করতে পারলে কোন অপশক্তি আমাদের কাঙ্খিত বিজয় তথা বঙ্গবন্ধুর স্বপ্ন¬- সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির আন্দোলনে পরাজিত করতে পারবে না। এই আন্দোলনে জাতীয় শ্রমিক লীগের সকল সেক্টরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে থেকে শোষণ-বঞ্চনাহীন উন্নত রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com