শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাড়া ফেলেও বিতর্কের মুখে ‘আতরাঙ্গি রে’!

সাড়া ফেলেও বিতর্কের মুখে ‘আতরাঙ্গি রে’!

বিনোদন ডেস্ক:

বিতর্কে জড়াল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবি আতরঙ্গি রে। যেখানে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সারা আলী খান, ধানুশ এবং অক্ষয় কুমার। দর্শক মহলে এবং সমালোচকদের মিশ্রপ্রতিক্রিয়ায় ছবিটি আলোচনার জন্ম দিলেও- সিনেমার গল্পে ‘মানিসক স্বাস্থ্যের বিষয়টা তুচ্ছ করে দেখানো হয়েছে।’

এবার সেই বির্তক নিয়েই মুখ খুললেন ছবির চিত্রনাট্যকার হিমাংশু শর্মা। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এই গল্পটা এবং এই ভাবনাটা বেছে নিয়েছি কারণ আমি মেন্টাল ইলনেস নিয়ে কিছু বানাতে চাচ্ছিলাম। মানুষের শরীরের গঠনতন্ত্র বুঝতে পারা মানে এই নয়, তুমি সেই মানুষটাকে বুঝবে। একটা ছবির মধ্যে অনেক কিছু থাকে। ‘আতরাঙ্গি রে’ তেমনই একটি ছবি যেখানে দেখানো হয়েছে ভালোবাসার কথা, বিচ্ছেদের কথা, ট্রমার কথা এবং কেমনভাবে সেই ট্রমা বা মানসিক ধাক্কাটা তোমার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে এবং একমাত্র ভালোবাসাই সেই সমস্যার সমাধান খুঁজে দিতে পারে এমনটা।’

তিনি আরও বলেন, আদতে মানসিক স্বাস্থ্যটা এই ছবির গল্পের একটা অংশ মাত্র, এর মাধ্যমে আমি আরও গভীর বিষয় বোঝাতে চেয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মানসিক স্বাস্থ্যের বিষয়টা তুচ্ছ করে দেখাতে চেয়েছি বা সেটা নিয়ে ভুল বার্তা দিতে চেয়েছি। দয়া করে আমার ছবির চরিত্রগুলোকে দেখুন। প্রতিটা চরিত্রকেই আমি পর্দায় যথাযথ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
প্রেমের কাহিনীকে ঘিরে নির্মিত ‘আতরাঙ্গি রে’ ছবিটির প্রথমার্ধে আপাত ত্রিকোণ প্রেমের সমীকরণ দেখানো হলেও, দ্বিতীয়ার্ধে এর কাহিনী বদলে যায় জটিল মনস্তাত্ত্বিক ধাঁধায়। মোট কথা, ‘আতরাঙ্গি রে’ হল এমন একটি অনন্য এবং জাদুকরী গল্প যা পরিচালক আনন্দ এল রাই সুন্দরভাবে জীবন্ত করে তুলেছেন।-বলছিলেন চিত্রনাট্যকার।

আনন্দ এল রাই পরিচালিত এবং ভূষণ কুমার, কালার ইয়েলো প্রোডাকশন এবং টি-সিরিজ প্রযোজিত ‘আতরাঙ্গি রে’ ছবিটি দর্শক ডিজনি প্লাস হটস্টারে উপভোগ করতে পারছেন হিন্দি ও তামিল ভাষায়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com