শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘হাত জোড় করে আইভীর জন্য ভোট ভিক্ষা চাচ্ছি’

‘হাত জোড় করে আইভীর জন্য ভোট ভিক্ষা চাচ্ছি’

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর বাবা কে ছিলেন, সেটা আপনারা সবাই জানেন। ডা. সেলিনা হায়াৎ আইভীর বাবা এদেশের মানুষের জন্য অত্যন্ত পরিশ্রম এবং সংগ্রাম করে গিয়েছেন। সেই চুনকা ভাইয়ের মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী। আমরা আপনাদের কাছে হাত জোড় করে দুই হাত পেতে ভিক্ষা চাচ্ছি- আগামী নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন।

আজ বিকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও ১৪ দলের সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের নির্বাচনের পক্ষে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জাহাঙ্গীর কবির নানক স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন আসলে অনেকে অনেক কথা বলেন। কখনো বলেন আমি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা, আবার বলে আমি খালেদা জিয়ার উপদেষ্টায় নাই। ওনাকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। আবার বলে বিএনপির আহ্বায়ক, সে আহ্বায়কের পদ থেকেও সরে যায়। তারপর কয় কি জানেন? আমি বিএনপির না জনগণের। সেই ব্যক্তিটির সম্পর্কে আপনাদের জানতে হবে, বুঝতে হবে।
নানক আরও বলেন, দল করব শেখ হাসিনার, পার্টি করব শেখ হাসিনার, শেখ হাসিনার দলের পদ দেব কিন্তু শেখ হাসিনা সিদ্ধান্ত যেটা দিবে সেই সিদ্ধান্ত যারা মানবে না তারা কখনো দলের লোক হতে পারে না। তারা মোনাফেক, মোনাফেক এবং মোনাফেক। এই মোনাফেকদের চিনতে হবে। এই মোনাফেক সাপের চেয়েও খারাপ। সাপকে বিশাস করা যায়, মোনাফেককে বিশ্বাস করা যায় না। জননেত্রী শেখ হাসিনা বড় আশা নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছেন। তাকে গত নির্বাচনে ৮৪ হাজার ভোটে নির্বাচিত করেছিলেন। এবার আমাদের বিশ্বাস, শেখ হাসিনাকে দেখিয়ে দিন লক্ষাধিক ভোটে বিজয়ী করে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আ, ফ, ম, বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার চাঁপা, সদস্য পারভীন জামান কল্পনা, এড. সানজিদা খানম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সদস্য সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com