শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকার পরিবর্তনে আলোর রেখা দেখছেন হাফিজ

সরকার পরিবর্তনে আলোর রেখা দেখছেন হাফিজ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সমাবেশে ব্যাপক লোক সমাগম এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবিতে সরকার পরিবর্তনে ‘টানেলের শেষ প্রান্তে আলোর রেখা’ দেখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ‘৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে আগ্রাসনবিরোধী কনভেনশনে তিনি এ কথা বলেন। এতে মানবাধিকার সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আজকে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এ রকম দুঃসহ অবস্থায় একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তবে হ্যাঁ, ভাই ও বোনেরা, আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। বেশিদিন আর এই স্বৈর সরকারের আয়ু নেই। বাংলাদেশে এখন অনেক বেশি লোক রাজপথে সমাগম হচ্ছে, সাধারণ মানুষও আসছে।পরিবর্তন আসবেই।’

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হচ্ছে, নৌকার ভরাডুবি হচ্ছে। স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীরা বিজয়ী হচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে এত কারচুপির পরও তারা জিততে পারছে না। জনগণ তাদের ঘৃণা করে।

এই বিএনপি নেতা বলেন, সরকার আগামী দিনে নিশিরাতে নির্বাচন করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হচ্ছে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। আরো অনেক নিষেধাজ্ঞা আসবে।

লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনাসভায় জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যালবার্ট পি কস্টা, অর্পণা রায় প্রমুখ উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com