শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাজার দ্বীপের দেশে হানিমুনে যাচ্ছেন মিম

হাজার দ্বীপের দেশে হানিমুনে যাচ্ছেন মিম

বিনোদন ডেস্ক:

কয়েক দিন আগেই দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন লাক্স তারকা, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর ধারাবাহিকভাবে নিজের গায়ে হলুদ, বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি।
প্রিয় তারকার বিয়ের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্তরা। পাশাপাশি তারা প্রশ্ন করেন বরকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন? অবশেষে মধুচন্দ্রিমা নিয়ে মুখ খুলেছেন মিম। এ অভিনেত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।

মালদ্বীপে ছোট-বড় ১২০০ দ্বীপ রয়েছে। পর্যটকদের মূল আকর্ষণ এখন হাজার দ্বীপের এই রাষ্ট্র। মিমের সমুদ্র সৈকত খুব প্রিয়। তাই বরকে নিয়ে মালদ্বীপে কয়েকটা দিন কাটাতে চান তিনি।

আগামী ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই দম্পতি। একটি রিসোর্টে নিজেদের মতো কয়েকটি দিন কাটাবেন তারা। তবে ইতোমধ্যে করোনা পরিস্থিতি খারাপ হলে দিনক্ষণ বদলে যেতে পারে বলেও জানিয়েছেন মিম।

গত ৪ জানুয়ারি প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিম। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বসেছিল মিমের বিয়ের আসর। জানা যায়, সনাতন ধর্মরীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর-কনের কাছের বন্ধু-বান্ধবরা। বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মিম।

গত ১০ নভেম্বর ছিল বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনে সনির সঙ্গে বাগদান সারেন তিনি। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com