নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তা এখনো জানা যায়নি। আমাদের অফিসার ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
(বিস্তারিত আসছে…)
Leave a Reply