শিরোনাম :
শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মার্কিন নিষেধাজ্ঞা রাষ্ট্রকে সংকটগ্রস্ত করেছে : আ স ম রব

মার্কিন নিষেধাজ্ঞা রাষ্ট্রকে সংকটগ্রস্ত করেছে : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার কারণে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ ৭ জনের ওপর মর্কিন নিষেধাজ্ঞা রাষ্ট্রকে কলঙ্কিত এবং সংকটগ্রস্ত করেছে। এর জন্য মূলত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক সরকারই দায়ী। সরকারের বেআইনি আদেশ ও সরাসরি নির্দেশ ছাড়া প্রজাতন্ত্রের কর্মচারীরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত হওয়ার কথা নয়। সুতরাং নিষেধাজ্ঞার দায় সরকারের।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সরকারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেএসডি। সমাবেশ শেষে আ স ম রবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিক্ষা ভবন, বঙ্গবাজার হয়ে গুলিস্তানস্থ জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আ স ম রব বলেন, সরকার রাষ্ট্রকে বিপদে ফেলে ক্ষমতা আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে।
তাদের অবৈধ কাজের জন্য আজ রাষ্ট্র বিপদে পড়েছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। শুধু তাই নয়, রাতের আঁধারে ভোট কারচুপির সরকার লজ্জাজনকভাবে বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করছে। জাতীয় স্বার্থ রক্ষার কোনো ইচ্ছা বা সামর্থ কোনটাই এই সরকারের নেই। তাই জাতীয় সরকার ছাড়া সংকট উত্তরণের কোনো বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না।

রব বলেন, অবৈধ সরকার পতনের পর সম্ভাব্য রক্তপাতের ভয়াবহতা কোনো একক দলীয় সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সকল পক্ষের উচিত রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জাতীয় সরকারের প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করা। এ সময় জাতীয় সরকারের দাবিতে আগামী ১৮ জানুয়ারি সারা দেশের জেলা ও মহানগরে জেএসডির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আ স ম রব।

জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডির অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মতিউর রহমান মতি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com