শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বদলে যাওয়া ঐন্দ্রিলাকে শুভশ্রী বললেন ‘হট’

বদলে যাওয়া ঐন্দ্রিলাকে শুভশ্রী বললেন ‘হট’

বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। লকডাউনে বাড়িতে থেকে মুটিয়ে গিয়েছিলেন তিনি। ওজন বেড়ে দাঁড়িয়েছিল ৭১ কেজি। বাড়তি ওজন ঝরিয়ে সংখ্যাটা নামিয়ে এনেছেন ৫৬-এর কোঠায়।

মেদহীন ছিপছিপে চেহারায় তাক লাগাচ্ছেন ঐন্দ্রিলা সেন। তার এই পরিবর্তনে আপ্লুত দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ হাজরা। প্রেমিকাকে নিয়ে কতটা গর্বিত, দিন কয়েক আগেই তা জানিয়েছেন তিনি। সঙ্গে বদলে যাওয়া প্রিয় মানুষটির একটি স্থিরচিত্র নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অঙ্কুশ। শুধু অঙ্কুশ নয়, নেটিজেনরাও ঐন্দ্রিলার পরিবর্তিত লুক দেখে প্রশংসা করছেন।

এখানেই শেষ নয়, টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কমেন্ট বক্সে লিখেছেন—‘হট’। আর তাতে রিঅ্যাকশন পড়েছে প্রায় আড়াই শত। এ মন্তব্যের জবাবে অঙ্কুশ লিখেন, ‘প্রচন্ড’। এ আলোচনায় খানিক পড়ে যোগ দেন ঐন্দ্রিলা নিজেই। কমেন্ট বক্সে তিনি লিখেন, ‘হটনেস ছড়ালাম। তুমি দ্রুত সুস্থ হও।’ ঐন্দ্রিলার ছবিতে মন্তব্য করেছেন টলিউডের আরেক আলোচিত অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তিনি লিখেন, ‘তাড়াতাড়ি কালা টিকা লাগা। বাচ্চা মেয়েদের এত হট হতে নেই।’ এরপর বদলে যাওয়া ঐন্দ্রিলাকে নিয়ে আলোচনা থামেনি। বরং চলছে।

ঐন্দ্রিলার মেদ ঝরানোর জার্নিটা সহজ ছিল না। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন—‘গত জুন মাস থেকে শরীরচর্চা শুরু করি। প্রথম দিকে খুবই কষ্ট হতো। মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দিই। অন্যান্য খাবারও খুব কম খেতাম। প্রথম দুই মাস কোনো ওজন কমেনি। সেই দুই মাস কঠিন শরীরচর্চার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম।’

নিজের বর্তমান চেহারা নিয়ে খুশি ঐন্দ্রিলা। তার ভাষায়, ‘ওজন কমিয়ে আমি খুবই খুশি। অনেকেই বলছেন আমার চোখ-নাক-মুখ বদলে গিয়েছে। আমি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছি। শরীরের মেদ কমলে মুখেরও মেদ কমে। ফলে চোখ-নাকের আকৃতিরও পরিবর্তন হয়েছে বলে মনে হয়।’

এক যুগের বেশি সময় ছোট পর্দায় কাজ করেছেন ঐন্দ্রিলা। গত বছর ‘ম্যাজিক’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এরপরও একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে রাজি হননি ঐন্দ্রিলা। এ বিষয়ে তিনি বলেন, ‘দুই-তিনটি সিনেমা চেহারার জন্য ছেড়ে দিয়েছি।’
ছিপছিপে লুকে বদলে যাওয়া ঐন্দ্রিলা

বিস্তারিত ব্যাখ্যা করে ঐন্দ্রিলা বলেন, ‘‘কোনো প্রযোজকের সঙ্গে দেখা হলেই বলতেন, ‘তোকে না ওজনটা একটু কমাতে হবে।’ আমি তাদের দোষ দেই না। কারণ আমরা এখনো এমন কোনো সিনেমা উপহার দিতে পারিনি, যা দেখে মনে হবে ওজনটা আসলে কোনো বিষয়ই না। বলিউডে বিদ্যা বালন, ভূমি পেডনেকর সেটা করে দেখিয়েছেন।’’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com