শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘আলপিন’-এ বিদ্ধ মিলন-ববি-সাঞ্জু

‘আলপিন’-এ বিদ্ধ মিলন-ববি-সাঞ্জু

বিনোদন প্রতিবেদক:
আনিসুর রহমান মিলন এবং ইয়ামিন হক ববি জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন। এবার তারা ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন সাঞ্জু জন।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘আলপিন’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।

আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। যেহেতু ওয়েব ফিল্ম, সে কারণে দর্শকের কথা মাথায় রেখেই আমরা এটি নির্মাণ করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘পুলিশের চরিত্রে অভিনয় করছি। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে ভিন্নতা আছে। দিনশেষে সবই তো আসলে ভালো গল্প চায়। সেই গল্পের ছোঁয়া ফিল্মটিতে থাকবে। বেঙ্গল মাল্টিমিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, ‘দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। খুব শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com