শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পর্নকাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডেকে, আদেশ আদালতের

পর্নকাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডেকে, আদেশ আদালতের

 

বিনোদন ডেস্ক :
পর্নোগ্রাফি মামলায় ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেফতার করা যাবে না বলে আদেশ জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি বিনীত শরণ এবং বি ভি নাগারথনার একটি বেঞ্চ এই নির্দেশ জারি করেছে।

এর আগে মুম্বাই হাইকোর্ট পুনমের আগাম জামিন প্রত্যাখ্যান করেছিল। সেই আদেশের বিরুদ্ধে পান্ডের দায়ের করা আপিলের উপর মুম্বাইয়ের মহারাষ্ট্র সরকারকে নির্দেশ জারি করেছে ভারতের সর্ব্বোচ্চ আদালত। বিচারপতি বলেন, বিজ্ঞপ্তি জারি করুন, আবেদনকারীর বিরুদ্ধে কোন জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

একটি এফআইআরে অভিনেতা শার্লিন চোপড়ার সঙ্গে নাম ছিল পুনমেরও। মুম্বাই হাইকোর্ট গত ২৫ নভেম্বর তার অগ্রীম জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। এরপর ডিসেম্বরে, সর্বোচ্চ আদালত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নথিভুক্ত একটি এফআইআরের ক্ষেত্রেও একই নির্দেশ জারি করেছিল।
কুন্দ্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এরমধ্যে অন্যতম ছিল নারীর অশালীন প্রতিনিধিত্ব (প্রতিরোধ) আইন এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে যৌন ভিডিও প্রচার। এই দুই ধারার ভিত্তিতে মামলা করা হয়েছিল। গ্রেফতারি থেকে রেহাই পেতে কুন্দ্রা প্রথমে দায়রা আদালত থেকে আগাম জামিন চেয়েছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। এরপরে তিনি উচ্চ আদালতে যান। সেখানে তিনি দাবি করেছিলেন যে তাকে ফাঁসানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com