বাড্ডা প্রতিনিধি:
ভুয়া বাড্ডা গার্মেন্টস শ্রমিকের যৌন হয়রানী অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন জান গার্মেন্টস এর ইরফান
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কোন রকম যৌন হয়রানী করিনি । আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে ঘটনার ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া। অভিযোগ করা হয়েছে সেই প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি আমাকে নিয়ে যে যৌন হয়রানী সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পন্ন ভুয়া বলে মনে করি আমি । এখন পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি ।
দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। ইরফান বলেন, দীর্ঘদিন সুনামের সহিত আমদানি ও সরবরাহকারী হিসেবে গার্মেন্টসে কাজ করে আসছি। উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। তাদের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। কর্মচারীকে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
Leave a Reply