শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টিয়া পাখির গণনায় বিজয়ী যেসব তারকারা

টিয়া পাখির গণনায় বিজয়ী যেসব তারকারা

বিনোদন প্রতিবেদক :
ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান (ফাইল ছবি)

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজকের নির্বাচনকে কেন্দ্র করে তুমুল আগ্রহ মানুষের। এ বিষয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় টিয়া পাখির ভাগ্য গণনায় জানালেন কারা হতে যাচ্ছেন শিল্পী সমিতির পরবর্তী কমিটির নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওটিতে দেখা যায় জয় এই ফলাফল প্রকাশ করছেন।

টিয়া পাখির গণনায় সভাপতি পদে পর পর দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে সহসভাপতি পদে মিশা-জায়েদ খান প্যানেলের ডিপজল ও রুবেল দুজনেই জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ভাগ্য গণনায় জয়ী হয়েছেন জায়েদ খান। এ সময় জয় মজা করে বলছিলেন অবুঝ পাখি মনে হয় মেয়ে পাখি তাই নিপুণের নামটি সে না তুলে জায়েদেরটা তুলেছে।

সম্পাদকমণ্ডলীর অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ আজাদ খান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নীরব, সাংগঠনিক সম্পাদক শাহ নূর এবং সহ সাধারণ সম্পাদক সায়মন সাদিক এর নাম উঠে আসে ‘অবুঝ মন’ নামে টিয়া পাখির গণনায়।

অপরদিক কার্যনির্বাহী ও অন্যান্য পদে টিয়া পাখির গণনায় অনেক শক্তিশালী প্রার্থী পরাজিত হয়েছেনে। গণনায় যে ১১ জন বিজয়ী হয়েছেন তারা হলেন- শাঙ্কু পাঞ্জা, রোজিনা, ডন, জেসমিন, নাদির খান, পরী মণি, অমিত হাসান, রবিউল ইসলাম হরবোলা, নানা শাহ, মৌসুমী ও কেয়া।

নিছক মজার জন্য ভিডিওটি করা হলেও টিয়া পাখির গণনা আর ভোটারদের রায় কতটা মিলে যায় তা সময়ই বলে দেবে। ইতোমধ্যে আজ সকাল (শুক্রবার)৯টা থেকে এফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন ফলাফলের অপেক্ষা শুধু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com