শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমাদের নির্বাচন দেখে অন্যদের শেখা উচিত : কাঞ্চন

আমাদের নির্বাচন দেখে অন্যদের শেখা উচিত : কাঞ্চন

বিনোদন প্রতিবেদক:
শুক্রবার সকাল ৯টা ১২ মিনিট থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা ১৬ মিনিট পর্যন্ত। সকাল থেকেই শিল্পীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বিএফডিসি।

মূলত ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সব সময় দ্বিমুখী হয়। কিন্তু শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে একে অন্যকে দেখে জড়িয়ে ধরেন দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর।

এ সময় গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভোটের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দ্বিমুখী হলেও আমরা এক। ভোট কীভাবে করতে হয়, প্রার্থীদের আচরণ কেমন হবে তা আমাদের আচারণই বলে দিচ্ছে। সব সময় দেখা যায় একজন আরেকজনকে ধাওয়া করে, গুলি করে কিন্তু আমরা শিল্পী। আমাদের মধ্যে এসব নেই। আমাদের নির্বাচন দেখে দেশবাসীর শিক্ষা নেওয়া উচিত।

এ সময় মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাইয়ের সাথে নির্বাচন করতে পেরে আমি সম্মানিত। তিনি অত্যন্ত ভালো মানুষ। সম্মানিত মানুষ।

আরও পড়ুন… ‘আমার ভোটাধিকার বাতিল করা হয়েছে, এই মুহূর্তে বিতর্কে যাচ্ছি না’
দুই জন একে অপরের সম্পর্কে বলতে বলতে কাঞ্চন হাসিমুখে বলেন, শিল্পীরা সবাই খুব ভালো অভিনয় করে। যারা ভালো অভিনয় করে তাদের ব্যাপারে আগেই কিছু বলতে চাই না। আমি ভোটের ফলাফলে বিশ্বাসী।

এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। তবে সর্বমোট ৩৬৫ ভোট পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিল্পীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বলে আরটিভি নিউজকে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন ভোট গণনা চলছে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com