শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেতা সুনীল গ্রোভার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

অভিনেতা সুনীল গ্রোভার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

বিনোদন ডেস্ক :
হার্টের অসুখে ভুগছিলেন, ছিল বুকে ব্যথাও। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় জনপ্রিয় এই অভিনেতার। রিপোর্ট অনুযায়ী, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি।

‘দ্য কপিল শর্মা শো’ এর জনপ্রিয় ডা. মসুর গুলাটির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান সুনীল গ্রোভার। এছাড়াও সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। অভিনেতা হিসাবে তাকে পছন্দ করেন শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান।

সূত্রের খবর, কিছুদিন আগেই বুকে ব্যথা অনুভব করেন সুনীল ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই হার্টের সার্জারি করান সুনীল। বুধবার (২ ফেব্রুয়ারী) তার ফটোগ্রাফার খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। কমেন্ট সেকশনে সুনীলের ফ্যানেরা তার আরোগ্য কামনা করেন।
এক নেটিজেন লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’। অন্য এক নেটিজেন লেখেন, ‘ঈশ্বর আপনাকে সুস্থ করে দিক তাড়াতাড়ি’। এক ফ্যান লেখেন, ‘আপনি নিজেই আমাদের জন্য হার্টের চিকিৎসক, তাড়াতাড়ি সেরে উঠুন’।

সম্প্রতি সালমান খানের সঙ্গে দ্য দাবাং ট্যুরে গিয়েছিলেন তিনি। ‘গজনী’, ‘দেব ডি’, ‘ভারত’ এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘সানফ্লাওয়ার’। সেই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল গ্রোভার। এক সাইকো প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com