শিরোনাম :
মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢালিউড সিনেমার নায়িকা বুবলীর ‘রঙের দুনিয়া’

ঢালিউড সিনেমার নায়িকা বুবলীর ‘রঙের দুনিয়া’

বিনোদন প্রতিবেদক :
চিত্রনায়িকা শবনম বুবলি। ঢালিউড সিনেমার এ সময়ের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। বছরজুড়ে নতুন নতুন কাজ দিয়ে আলোচনায় থাকেন তিনি। প্রথমবারের মতো তিনি চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘তালাশ’ নামের একটি সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।
মুক্তি সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিনেমাটির ‘রঙের দুনিয়া’ শিরোনামের গান। শাহ আব্দুল করিমের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী ও আরিফ রহমান জয়। সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এটি মুক্তি পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বলে জানান আদর আজাদ।

নতুন গান প্রসঙ্গে বুবলি বলেন, এই সিনেমার প্রতিটি গানই শ্রুতিমধুর। গানগুলো আমারও খুব পছন্দের। আগের গানটি থেকেও বেশ সাড়া পেয়েছিলাম। আশা করি, নতুন গানটিও দর্শক বেশ পছন্দ করবেন।

এর আগে মুক্তি পায় ‘মায়া মাখা’ শিরোনামের গান। এতে উঠে আসে আদর আজাদ ও শবনম বুবলির প্রেমময় যন্ত্রণার গল্প। তার আগে মুক্তি পায় সিনেমাটির ফার্স্টলুক। এটি অন্তর্জালে প্রকাশ পাওয়ার পর বেশ প্রশংসিত হয়।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। রোমান্টিক থ্রিলার গল্পে সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com