শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে যুবকের আত্মহত্যা চিরকুট লিখে

রাজধানীতে যুবকের আত্মহত্যা চিরকুট লিখে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর জিগাতলা এলাকায় রজব আলী নামে এক যুবক চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জিগাতলা পুরাতন কাঁচাবাজার সংলগ্ন ৩৪/৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

রজব আলী ই-কমার্স ব্যবসা করতেন। ব্যবসার কাজে তার বাবা কাছে থেকে অনেক এনেছেন তবে তার ব্যবসায় লোকসান হয়েছে। মানসিক হতাশা থেকে সে গলায় ফাঁস দিতে পারে বলে তাদের ধারণা করা হচ্ছে।

রজব আলী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সনাতনপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া জানে হোসেনে বলেন, রজব ও তার বাড়ি একই একই গ্রামে। জিগাতলায় ওই বাসায় পাশাপাশি থাকেন। চারতলা বাসাটির নিচতলাতে রুমমেট মুন্নার সঙ্গে থাকতেন রজব। সন্ধ্যায় তার রুমমেট এসে দরজা নক করলে সে কোনো সাড়াশব্দ মেলেনি। পরে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, ফ্যানের সঙ্গে রশি পেচিয়ে ঝুলছে রজব আলী। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে তার পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা রয়েছে, আমি আমার জীবনের সবকিছু নষ্ট করে দিয়েছি। না বুঝে অনেক ভুল কাজ করেছি। যার জন্য আজ আমার আর কোনো রাস্তা নেই বেঁচে থাকার, নিজের সাথে অন্যায় করেছি, ভুল করেছি, যার কোনো ক্ষমা নেই। অতএব ভুল করে বাঁচা যায় না। ব্যবসাটাও শেষ হয়ে গেছে। মরে গিয়েও আমার ভুলের ক্ষমা হবে না। আমি নিজ ইচ্ছায় এবং সজ্ঞানে চলে গেলাম, অশান্তি আর না পাওয়ার যন্ত্রণা নিয়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com