শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের মঙ্গল-উন্নয়নের জন্য : শেখ পরশ

আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের মঙ্গল-উন্নয়নের জন্য : শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের মঙ্গল ও উন্নয়নের জন্য রাজনীতি করে। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।
শনিবার রাজধানীর লালবাগ ইসলামবাগ ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে বিএনপি। তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে। এর আগেও বিএনপি নেত্রী খালেদা জিয়া বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল।

শেখ পরশ বলেন, আপনাদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত স্বাস্থ্য সামগ্রী ও শীতবস্ত্র উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনার যুবলীগ গণমানুষের সংগঠন। আপনারা যদি আজ থেকে ১৫ বছর আগের শহরের চিত্রে ফিরে যান তাহলে নিশ্চয়ই মনে পড়বে, কত সমস্যার মধ্যে ছিলেন আপনারা। খাদ্য, বস্ত্র, গ্যাস, চুরি, ডাকাতি, খুন, রাহাজানিসহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এমনকি বিদ্যুতের জন্য মানুষের ওপর গুলি চালিয়েছিল বিএনপি-জামায়াত। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, কোনো অধিকার ছিল না। আসলে বিএনপি-জামায়াত সরকার সমাজের উচ্চ শ্রেণির স্বার্থ রক্ষা করার সরকার ছিল। আর আওয়ামী লীগ সরকার রাজনীতি করে জনগণের মঙ্গল ও উন্নয়নের জন্যই।

তিনি আরো বলেন, যুবলীগের অন্যতম লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং গণমানুষের সুখে-দুঃখে সঙ্গে থাকা। এ লক্ষ্যে যুবলীগ এরইমধ্যে বেশ কিছু মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে, যার একটি ক্ষুদ্র প্রয়াস আজকের এ শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বিএনপি-জামায়াত আজ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা জানেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই আগুন সন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি। আজ তারাই আবার বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। দেশের টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করছে। এদেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দেবে।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করি রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com