নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামে ভিডিও গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা করেছে এক কিশোর। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই এলাকার সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
এই বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, ইয়ামিন মায়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে প্রায় সময় ভিডিও গেম খেলতো। সকালে গেম খেলতে মায়ের কাছে মোবাইল ফোন চায় সে। তার মা এ সময় পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ফোন না দিলে ইয়ামিন অভিমান করে বাড়ির একটি খালি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নূরে আলম আরো বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply