শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পীর হাবিবুর রহমানের মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা সর্বস্তরের মানুষের

পীর হাবিবুর রহমানের মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা সর্বস্তরের মানুষের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পীর হাবিবুর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা সম্পাদক শামসুর নাহার চাপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, নগরের নেতা মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, গোলাম সরোয়ার কবির, আব্দুল মতিন ভূইয়া, জগলুল কবির, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন রিয়াজ, শরিফুল ইসলাম শরিফ, গিয়াস উদ্দিন পলাশ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ তাজ, কেন্দ্রীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাতীয় পার্টি, আন্তজাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে, রাবির ব্যাচ ৮৭, আমরা মুক্তিযাদ্ধা সন্তান, বাংলাদেশ আবৃত্তি পরিষদ, ফুটবলার কায়সার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘পীর হাবিবুর রহমান সাহসী স্বপ্নবান মানুষ ছিলেন। তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন শুনে খুব খুশি হয়েছিলাম। হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেলেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পীর হাবিবুর রহমান যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে তার প্রয়োজন ছিল। অকালেই চলে গেলেন তিনি।’

গতকাল শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ রবিবার বেলা সাড়ে ১১টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। এরপর বিকাল ৩টায় মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে পীর হাবিবুর রহমানের মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

এর আগে, গতকাল শনিবার বাদ এশা রাজধানীর উত্তরা ৪ নং সেক্টর পার্ক জামে মসজিদে কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার গভীরভাবে শোকাভিভূত। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com