শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইসি গঠনে সুলতানা কামালসহ ৫ জনের নাম প্রস্তাব জাফরুল্লাহর

ইসি গঠনে সুলতানা কামালসহ ৫ জনের নাম প্রস্তাব জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ৫ জনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, বদিউল আলম মজুমদার এবং সুলতানা কামালসহ ৫ জনের নাম প্রস্তাব করেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ বলেন, যদি প্রকৃত নির্বাচন করতে হয়, গণতন্ত্র ফেরত দিতে হয়, জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হয় তাহলে শক্তিশালী নির্বাচন কমিশন দরকার।

 

তবে বর্তমান আইনে সেই ব্যবস্থা নাই। এমন অবস্থায় অনেক রাজনৈতিক দলই সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেনি। তবে কয়েকটা নাম আপনারা বিবেচনায় আনতে পারেন।
সাখাওয়াত হোসেন আগে নির্বাচন কমিশনার ছিলেন, তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হলে তিনি পথঘাট চেনেন উল্লেখ করে তিনি বলেন, সাখাওয়াত হোসেন শক্তভাবে কাজগুলো করতে পারবেন। তার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া, তিনি আজিজ নন, সজ্জন ব্যক্তি হিসেবে তার সুনাম আছে। বদিউল আলম মজুমদার ও বিচারপতি নাজমুন আরা, সুলতানা কামালের মতো সত্যিকারে সজ্জন ও সাহসী লোকজনদের কমিশনে‌ আনলে কমিশন কিছুটা বিতর্ক মুক্ত থাকবে।

সার্চ কমিটিতে যাদের নাম এসেছে তারা নিজেদের সম্পদের হিসাব দেননি। তাদের উপরে মানুষের আস্থা থাকবে কী করে, এমন প্রশ্ন তোলেন ডা. জাফরুল্লাহ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি ও ৬৯’ ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য বিনাসাকী জামালী, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com