শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলিউডের ওয়েব দুনিয়ায় মাধুরী দীক্ষিত, প্রথম সিরিজ নেটফ্লিক্সে

বলিউডের ওয়েব দুনিয়ায় মাধুরী দীক্ষিত, প্রথম সিরিজ নেটফ্লিক্সে

বিনোদন ডেস্ক :
মাধুরী দীক্ষিত।

বলিউডের বহু তারকাই এখন নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতে। সেই তালিকায় নতুন সংযোজন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজের নাম ‘দ্য ফেম গেম’।

বলিউডের ডান্সিং ডিভা মাধুরী। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে তার নাচে মুগ্ধ হয়ে যান দর্শকরা। সিরিজেও তিনি এমনই এক তারকার চরিত্রে অভিনয় করেছেন। গ্ল্যামারের দুনিয়ার দর্শকদের কাছে পারফেক্ট জীবন অনামিকা আনন্দের। নাম, প্রতিপত্তি, অর্থ, সবই রয়েছে তার। কিন্তু গ্ল্যামারের এই ছটার নেপথ্যে তারকার জীবন কেমন? কী রহস্য লুকিয়ে রয়েছে তাঁর সম্পর্কের জটিল আবর্তে? এই গল্প নিয়েই তৈরি ‘দ্য ফেম গেম’। ছবিতে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। এছাড়াও রয়েছেন মানব কউল। এই সিরিজে সম্ভবত এক অভিনেতা ভূমিকায় রয়েছেন মানব। ছাড়াও সিরিজে অভিনয় করেছেন সুহাসিনী মুলে, মুসকান জাফেরি, লক্ষ্যবীর শরণ।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে সফর শুরু করেন মাধুরী। তারপর দর্শকদের মনের মোহিনী হয়ে ওঠেন। মাঝে পরিবারের দায়িত্ব সামলাতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। কিন্তু তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। ২০০৭ সালে ‘আজা নাচলে’ সিনেমার মাধ্যমে বলিউডে কামব্যাক করেন মাধুরী। ছবি হিট না হলেও তার নাচের জাদু দর্শকদের মুগ্ধ করে। পরে ছোটপর্দাতেও দেখা যায় বলিউড ডিভাকে। নাচের শো এর বিচারক হিসেবে দায়িত্ব সামলান তিনি। এবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী। ২৫ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে তার প্রথম ওয়েব সিরিজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com