শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষার্থীদের অনুরোধে সিলেটে শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের অনুরোধে সিলেটে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমন্ত্রণে সিলেটে এসেছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি। সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ যাত্রা নিয়ে ডা.দিপু মনি বলেন, সেখানে কিছু সমস্যা হয়েছে, তা সকলে মিলে সমাধান করবো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম কেমন চলছে, সেগুলো দেখব।

আজ শুক্রবার বেলা ৩টায় শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে শাবিপ্রবি যাবেন শিক্ষামন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সে বিষয় নিয়ে কথা বলতে ক্যাম্পাসে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে আইআইসিটি ভবনের দেয়ালে প্রতীকী রক্তের ছাপ বসিয়ে প্রতিবাদ জানান তাঁরা। জানা যায়, গতকাল ছিল আন্দোলনের ২৯তম দিন। গত ১৬ জানুয়ারি বিকেল ৫টায় আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল পুলিশ। এ সময় আহত হয়েছিলেন অন্তত ৮০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। শটগানের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সজল নামের এক শিক্ষার্থী। তিনি এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। পুলিশের সেই হামলার প্রতিবাদ জানিয়ে ভবনটির দেয়ালে প্রতীকী ‘রক্তের ছাপ’ বসান শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবীরকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইলকে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আলমগীর কবীরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত রবিবার ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদকে অসুস্থতার কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com