সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ,
কক্সবাজার জেলার শহরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবছার বাহিনীর প্রধান ১৯ (ঊনিশ) টি বিভিন্ন মামলার পালাতক আসামী আবছারকে গ্রেফতার করা হয়েছে |
১০ ফেব্রয়ারী গভীর রাতে শহর ফাঁড়ির পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্কতিতে কক্সবাজার পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয় |
আটককৃত আসামী মোঃ নুরুল আবছার (২৭) সেই কক্সবাজারের বাচা মিয়ার ঘোনা ৭ নং ওয়ার্ড়ের বাসিন্দা রশিদ ড্রাইভার, ছেলে |
পুলিশ সাংবাদিকদের জানিয়েছে উক্ত আসামীর বিরুদ্ধে মারামারির মামলা ০৪টি, অস্ত্র মামলা ০২ টি, দ্রুত বিচার ০১ টি, দস্যুতা মামলা ০২ টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ সর্বমোট ১৯ (উনিশ) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সেই দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দেয়ে গা ডাকা দিয়ে আসছিল | অবশেষে গতকাল রাতে পুলিশের জালে ধরা পড়ে |
Leave a Reply