শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়েছে।

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (২৪), ব্লক-বি/৭-এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের (২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২)-এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন (২৩)।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৭ (জাদিমুড়া)-এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছের বাড়ির পার্শ্বে খালি জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাতের ডাকাতির প্রস্তুতির কথা জানতে পারে এপিবিএন। এর ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে ঐ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

আটক মোস্তফা কামাল ও মোহাম্মদ তাহের টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি এবং মোহাম্মদ তাহের ও কামাল হোসেন পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানিয়েছে এসপি তারিকুল ইসলাম তারিক।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com